সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


নেত্রকোণায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নেত্রকোণার পূর্বধলায় গৃহবধূর শ্বাসনালী কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়া (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, স্বামী বিজিবিতে চাকরির সুবাদে জেলার পূর্বধলা উপজেলায় বড় বোন ফেরদৌসী আক্তারের বাড়িতে বসবাস করতেন গৃহবধূ লিপি আক্তার‌‌। বড় বোনের দেবর রাসেল মিয়া সুযোগ পেলেই প্রেম নিবেদন ও অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন তাকে। একপর্যায়ে বিষয়টি লিপি তার স্বামীসহ বোন জামাই নজরুল ইসলাম ও রাসেলের বাবা মাকে জানায়।

গত ২০২০ সালের ৩ অক্টোবর রাতে লিপি আক্তার রাতের খাবার খেয়ে ছেলে এসএম আলিফকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় রাসেল মিয়া ঘরে ঢুকে ধারালো এন্টিকাটার দিয়ে লিপি আক্তারের গলার শ্বাসনালী কেটে হত্যা করেন।

এই ঘটনায় লিপির বড় বোন ফেরদৌসী আক্তার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন‌। এই মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডের রায় দেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img