সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


নেত্রকোণায় স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নেত্রকোণার বারহাট্টায় স্কুলছাত্রী হত্যার দায়ে কাওছার মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার প্রেমনগর গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে মুক্তি রানী বর্মণ ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ত। একই গ্রামের শামছু উদ্দিনের ছেলে কাওছার মিয়া তাকে স্কুলে আসা-যাওয়ার উত্ত্যক্ত করত। মুক্তির কাছ থেকে বিষয়টি জানার পর বিষয়টি কাওছারের বাবা-মাকে জানান তারা। এতে ক্ষিপ্ত হয়ে কাওসার ২০২৩ সালের ২ মে দুপুরে মুক্তিকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিখিল চন্দ্র বর্মণ মামলা করেন।

একই বছরের ৭ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই আবু সায়েম আদালতে অভিযোগপত্র জমা আদালতে দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত কাওছার মিয়াকে মৃত্যুদণ্ড দেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img