সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


পাকুন্দিয়ায় বাসচাপায় কোরআনের হাফেজ নিহত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় সারোয়ার হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (৬ জুন) সকালে উপজেলার গাজীপুর-পাকুন্দিয়া-নান্দাইল সড়কের মরুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারোয়ার হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি কুরআনের হাফেজ ছিলেন।

আহতরা হলেন একই এলাকার মালেক মিয়ার ছেলে আশরাফ আলী (২০) ও মারুফ রহমানের মেয়ে জেবিন আক্তার (১৮)। বর্তমানে তারা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে অটোরিকশায় বাড়ির পথে রওনা হন হাফেজ সারোয়ার হোসেন। এ সময় পাকুন্দিয়ার মরুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সারোয়ার। দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার যাত্রী আশরাফ ও জেবিন।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img