সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


প্রথমবারের মতো এশিয়ান কাপে বাংলাদেশ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

১৯৮০ সালে প্রথমবার এশিয়ান কাপ খেলেছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। তবে নারী ফুটবল দলের কখনও এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি। সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল।

মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েই নারী এশিয়ান কাপ ফুটবলে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে আজ সন্ধ্যায় বাহরাইন-তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করেছে। এতে ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশ গ্রুপ সেরা হয়েছে। ফলে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে খেলবে।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে ৬ পয়েন্ট। স্বাগতিক মিয়ানমারের ৩, বাহরাইন ও তুর্কেমেনিস্তানের সমান এক পয়েন্ট করে। বাংলাদেশ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারলে এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জিতলে তখন দুই দলেরই সমান ৬ পয়েন্ট হবে।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রথমে হেড টু হেড বিবেচনা হবে। বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। তাই আর কোনো বাধা নেই এশিয়ান কাপে খেলার।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img