সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


বগুড়ায় হত্যা মামলার আসামি জোবায়ের গ্রেপ্তার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে নূর আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত আসামি মো. জোবায়ের (৩০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২।

সোমবার (৭ জুলাই) ভোরে উপজেলার বড় দেশমা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. জোবায়ের উপজেলার বড় দেশমা গ্রামের বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট রাত ৮টার দিকে জামহাটা গ্রামের একটি পাকা সড়কে কুন্দ দেশমা গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে নূর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, জোবায়ের নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর ৭ জুলাই ভোররাতে র‍্যাবের একটি দল দেশমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। জোবায়েরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তারকৃত আসামি মো. জোবায়েরকে সোমবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img