সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


বিরামপুরে সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় বিরামপুর পৌর এলাকার পল্লবী মোড়ে মাছবাহী পিকআপ পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মো. হাসান মারা যান।

নিহত মো. হাসান বিরামপুর থানা পাড়া এলাকার নিয়ামত হকের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে পৌর শহরের পল্লবীর মোড়ে একটি মোটরসাইকেলের পেছনে একটি মাছবাহী পিকআপ ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা হাসান ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img