সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২৫

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন নির্বাচনী আসন বিন্যাস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট করাকে কেন্দ্র করে অক্ষি গোষ্ঠীর দানা মিয়া বুধবার (১৩ আগস্ট) রাতের অন্ধকারে আরজু মিয়া নামে একজনকে মারধর করেন। এরই জেরে শনিবার সকালে অক্ষি গোষ্ঠী ও পাঠান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img