সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল খায়ের মোল্লা (৪৫) ও জাকারিয়া মোল্লা (২০) নামে দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল খায়ের ওই এলাকার আতিকুর রহমান মোল্লার ছেলে ও জাকারিয়া একই এলাকার আবু তাহেরের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মোল্লাবাড়ির নিজস্ব মালিকানাধীন একটা পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচা হচ্ছিল। দুপুরে ওই মোটরে কাজ করার সময় দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img