ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এ ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, এ ঘটনায় সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উঁচু পাহাড়ি পথ বেয়ে ওপরে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা দেখভাল করছেন জেলা প্রশাসন, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারা। উদ্ধারকাজে সহায়তা করছেন স্থানীয়রাও।
আরপিকে/




