সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


ভুট্টাখেতে পড়ে ছিল অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মেহেরপুরের গাংনীতে ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার গোপালনগর গ্রামের পুলতলার মাঠের জনৈক আব্দুল খালেকের ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গোপালনগর গ্রামের আব্দুল খালেক তার ভুট্টাখেত দেখতে এসে দুর্গন্ধ পান। এ সময় ভুট্টাখেতের মধ্যে গিয়ে একজন যুবকের অর্ধগলিত মরদেহ দেখেন। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা ধারণা করছেন, গোপালনগর গ্রামের মাঠের উপর দিয়ে তাপবিদ্যুতের লাইনের কাজ চলমান। ওই তার চুরি করতে এসে বিদ্যুতের খুঁটি অথবা তার থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।

ওসি জানান, উদ্ধারকৃত মরদেহটি পচে-গলে গেছে। সে কারণে শনাক্ত করা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর বলা সম্ভব হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img