সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ভোলায় বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ভোলার লালমোহন উপজেলায় অটোমেটিক ডাস্টবিন উদ্ভাবন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোস্তাকিম মাহি নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।শনিবার (জুন ১৪) রাতে লালমোহন পৌরসভা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম মাহি লালমোহন বাজারের চালের আড়তদার মো. মনির হোসেনের ছেলে এবং লালমোহর সরকারি পলিটেকনিক্যালের নবম শ্রেণির ছাত্র। তার মা পশ্চিম বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

শিক্ষার্থী মোস্তাকিম মাহির খালু মনির হাওলাদার জানান, মাহি পলিটেকনিক্যালে পড়ার কারণে নিজে নিজে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করত। শনিবার সন্ধ্যার পর থেকে সে তার ঘরে বসে মোটর ও ফ্যান দিয়ে অটোমেটিক ডাস্টবিন তৈরির চেষ্টা করছিল। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘরের দেয়ালের কাছে ছিটকে পড়ে যায়। ঘটনার সময় তার বাবা-মা বাজারে ছিল। বাজার থেকে ফিরে তারা মাহিকে দেয়ালের সঙ্গে হেলে পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিম মাহিকে মৃত ঘোষণা করেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান বলেন, শনিবার রাতে ওই শিক্ষার্থীর স্বজনেরা তাকে হাসপাতালে আনেন। তবে এখানে আনার আগেই মারা যায় সে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img