সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


ময়মনসিংহে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রাম ও সকাল সাড়ে ১০টার দিকে বানিহালা ইউনিয়নের বাতিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মজিবুর রহমান (৫৫) ও বানিহালা ইউনিয়নের বাতিয়া গ্রামের লাউটিয়া টানপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে মো. তারা মিয়া। মজিবর রহমান কৃষিকাজ ও তারা মিয়া দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বাড়ির পাশে খেত থেকে ধান আনতে মাঠে যান মজিবুর। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে হঠা‍ৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মজিবুর।

অন্যদিকে, বাতিয়া গ্রামের একটি পুকুরে কয়েকজন শ্রমিকের সঙ্গে মাটি কাটছিলেন তারা মিয়া। পাশেই একটি মোটরের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে নাশতা খাওয়ার জন্য ওই মোটরের পানিতে হাত ধুতে যান তারা মিয়া। মোটরের ছেঁড়া তারের মাধ্যমে আগে থেকে বিদ্যুতায়িত হওয়া পানিতে হাত দেওয়ার সঙ্গেসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ছটফট করতে থাকেন তিনি। এ সময় অন্য শ্রমিকেরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান পৃথক ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img