সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


টেকনাফ মেরিন ড্রাইভে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. পারভেজ মোশাররফ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৯ জুন) দুপুরের দিকে টেকনাফ মেরিন ড্রাইভ বাহারছড়া ৭ নম্বর ওয়ার্ড মাথা ভাঙা সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. পারভেজ মোশাররফ পেকুয়া মগনামা ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে। আহত যুবক চকরিয়া এলাকার সাইদি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img