সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


যমজ সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করেছে হামাস-ইসরায়েল যুদ্ধ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

সাত মাস ধরে মায়ের আলিঙ্গন মিস করছে মোহাম্মদ এবং জোয়ান নামে দুই শিশু। হামাস-ইসরায়েল যুদ্ধ এই দুই শিশুকে তাদের মায়ের কাছ থেকে আলাদা করে রেখেছে।

অবরুদ্ধ গাজা উপত্যকার যমজ সন্তান জোয়ান এবং মোহাম্মদ। যুদ্ধ এবং ভয়ের কারণে তাদের মা নির্ধারিত সময়ের আগেই তাদের জন্ম দিয়েছিলেন। উত্তরে কামাল আদওয়ান হাসপাতালের নার্সারিতে রাখা হয়েছিল তাদের। যখন দখলদার ইসরায়েলিরা উত্তর গাজা উপত্যকা আক্রমণ করে বসে, তখন অকালে জন্ম নেওয়া এই শিশুদের দক্ষিণে স্থানান্তরিত করা হয় এবং তাদের মা বাচ্চাদের থেকে আলাদা হয়ে পড়েন। তাদের সম্পর্কে কিছুই জানেন না তিনি।

বাচ্চাদের খালা তাদের শনাক্ত করেন। তিনি আজও তাদের দেখাশোনা করে আসছেন। আজ তাদের বয়স সাত মাস এবং তারা এখনও তাদের মায়ের গায়ের গন্ধ পায়নি। তাদের মা যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষায় আছেন, যাতে তাদের আলিঙ্গন করতে পারেন।

যমজ সন্তানের খালা নিসরিন আল-জা’আনিন ওয়াতানকে বলেন, “যুদ্ধের শুরুতে আমি উত্তর থেকে দক্ষিণে বাস্তুচ্যুত হয়েছিলাম এবং তারপর আমার বোন উত্তরে অষ্টম মাসে তিন সন্তানের জন্ম দেন। উত্তরে সীমিত সম্পদের কারণে আমি তাদের একজনকে হারিয়েছি, কেবল জোয়ান এবং মোহাম্মদকে রেখেছি। এক সপ্তাহ ইনকিউবেটরে থাকার পর দখলদার ইসরায়েলি বাহিনী হাসপাতাল আক্রমণ করে। এ কারণে তাদের উত্তর থেকে গাজা উপত্যকার দক্ষিণে স্থানান্তরিত করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “আমার বোন যমজ সন্তানের মা। তিনি উত্তরে থেকে গেছেন এবং আমার এবং তার শিশুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে তিন মাস পরে একটি হাসপাতালে শিশু দুটিকে পাওয়া গেছে এবং তাদের শনাক্ত করা হয়েছে। তখন থেকেই আমি তাদের দেখাশোনা করে আসছি।”

তিনি নিশ্চিত করেন যে, দুই শিশু মোহাম্মদ এবং জোয়ান নার্সারিতে ছিল এবং চিকিৎসা নিচ্ছিল, কিন্তু মোহাম্মদ পানিশূন্যতা এবং হার্নিয়ায় ভুগছিল। তার এখনও কোনো উন্নতি হয়নি এবং তাকে সম্পূর্ণ যত্ন প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, যমজ সন্তানের মা উত্তরে চার সন্তানের দেখাশোনা করছেন এবং অন্য এলাকায় যেতে পারছেন না।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img