সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে কাকলী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৩ আগস্ট) বেলা ১০টার দিকে উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের জেলখানা মোড়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিল। রোববার সকালে ভাড়া বাসায় স্বামী মেহেদীর সঙ্গে গৃহবধূ কাকলী আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাকলীকে ছুরি দিয়ে পিঠে জখম করেন মেহেদী। এ সময় প্রতিবেশীরা গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাকলী আক্তার দুই সন্তানের জননী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মেহেদী পলাতক রয়েছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এদিকে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img