সুনামগঞ্জের তাহিরপুরে সিমেন্ট বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক মিজানুর রহমানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর গড়কাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার শিমুল বাগান সংলগ্ন মাহারাম নদীতে নির্মাণাধীন সেতুর জন্য যাদুকাটা নদীর পাড় (গড়কাটি) থেকে সিমেন্ট ভর্তি লরিটি মূল সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এর সামনের অংশ উল্টে চালকের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই চালক মিজানুর রহমান নিহত হন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।




