সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


স্ত্রী-মেয়েকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে কাঁদছেন বাবা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে একরত্তি মেয়ে। যুদ্ধ পরিস্থিতিতে ‘দেশসেবা’ করতে বাবাকে থেকে যেতে হবে দেশেই। আবার কবে দেখা হবে জানা নেই। হয়তো কখনও আর দেখাই হবে না। সব কিছুর মধ্যেই এক অপার অনিশ্চয়তা। তাই বিদায়বেলায় মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন বাবা। খবর- আনন্দবাজার।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েকে জড়িয়ে ধরে বসে আছেন ইউক্রেনের ওই যুবক। এর পরই আবেগ আর মন খারাপ চেপে রাখতে না পেরে কেঁদে ওঠেন ওই ব্যক্তি। বাবাকে কাঁদতে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে মেয়েও। তারপর স্ত্রী এবং মেয়ে দু’জনকে একসঙ্গে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় ওই ব্যক্তিকে। বিদায়বেলায় বিষণ্ণতা এবং কান্নার দেখা মিলল বাবা-মেয়ের মুখে-চোখে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি নতুন নির্দেশিকায় ঘোষণা জানিয়েছেন, ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষরা কোনওমতেই ইউক্রেন ছাড়তে পারবেন না। তবে তাঁদের সেনাবাহিনীতে যোগ দিতে বলা হবে কি না সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ইউক্রেন সরকার।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাত দ্বিতীয় দিনে পৌঁছল। বৃহস্পতিবার ভোরবেলায় রাশিয়ার আক্রমণের পর এই সঙ্ঘাত শুরু হয়েছিল। প্রথম দিনের সঙ্ঘাতের পর ইউক্রেনের মোট ৫৭ জন নিহত এবং ১৬৯ জন সাধারণ মানুষ নিহত হন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img