সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


হবিগঞ্জে হত্যা মামলায় চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

হবিগঞ্জের মাধবপুরে দিনমজুর ছাবু হত্যা মামলায় চারজনকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে এ রায় দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) একেএম কামাল উদ্দিন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এ ছাড়া অপর আসামি মারাজ মিয়ার আগেই মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামে মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, একই গ্রামের মারাজ মিয়ার ছেলে সোলেমান মিয়া, প্রয়াত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল মিয়া।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ জানান, বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়ার স্ত্রীর সঙ্গে আসামিদের একজনের পরকীয়ার সম্পর্ক ছিল। এরই জেরে ২০০৯ সালের ১৩ এপ্রিল ছাবুকে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়। এ ঘটনায় ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। একই বছরের ২১ মে মাধবপুর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। প্রায় ১৬ বছরে ধরে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img