সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


২৪২ জন আরোহী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

২৪২ জন আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে লন্ডনগামী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।

তবে বিমান বিধ্বস্তের এই ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানা যায়নি।

ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক একটি সূত্র রয়টার্সকে বলেছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে আহমেদাবাদের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার ওই বিমান বিধ্বস্ত হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img