সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ


আট বউ নিয়ে আছেন সুখে-শান্তিতে

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

সম্প্রতি ভাইরাল হয়েছেন থাইল্যান্ডের ট্যাটু শিল্পী অং ডাম সরোট। তবে ট্যাটু এঁকে নয়, বিয়ে করেই নিজের নাম দেশ থেকে ছড়িয়েছেন সারা বিশ্বে। একটি নয়, দুটি নয়, আট স্ত্রী তার। তারচেয়েও বড় কথা, ৯ জনের সংসারে নেই কোনও ঝুট-ঝামেলা। দীর্ঘদিন ধরে সবাই থাকছেন এক ছাদের তলায়।

ট্যাটু আঁকার পাশাপাশি সরোট একজন কমেডিয়ানও। তার এ মহা পরিবারের গল্প নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানও প্রচার হয়েছে ইউটিউবে। ৩০ লাখ দর্শক দেখেছে সেটা। কমেন্টে সবার কমন প্রশ্ন- সংসারটা এখনও টিকে আছে!

ওই অনুষ্ঠানে সরোট একে একে তার প্রত্যেক স্ত্রীকেই পরিচয় করিয়ে দিয়েছেন। সবাই হাসিমুখে এও জানিয়েছে, তারা সুখে-শান্তিতেই আছেন। কারণ হিসেবে সরোটের দায়িত্বশীলতার কথাই বলেছেন তারা। সরোটের মতো দয়ালু আর হৃদয়বাণ স্বামী নাকি আর দ্বিতীয়টি নেই।

প্রথম স্ত্রীর সঙ্গে সরোটের দেখা হয় এক বন্ধুর বিয়েতে। দ্বিতীয় জনের সঙ্গে একটি বাজারে। তৃতীয় জনের সন্ধান পান একটি হাসপাতালে। এরপর মন্দির থেকে শুরু করে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামেও দেখা হয় বাকি তরুণীদের সঙ্গে। আগের বিয়ের ইতিহাস জানলেও সরোটের মোহনীয় ব্যক্তিত্ব মন গলিয়ে ছেড়েছে সবার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই আর নেই

পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমর শাহ মারা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img