মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবি মাদবর (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) ভোরে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের শিকদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবি মাদবর দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মুজাফফরপুর গ্রামের শিকদারহাট এলাকার মো. আনছার মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রবি মাদবর তার নিজের ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ-সংযোগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। স্বজনেরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরপিকে/




