সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


উখিয়ার আশ্রয়কেন্দ্রে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কক্সবাজারের উখিয়ার আশ্রয়কেন্দ্রে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছৈয়দ আলম (২৭) নামে এক রোহিঙ্গা এনজিও কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছৈয়দ আলমকে আটক করেছে এপিবিএন পুলিশ।

বুধবার (১১ জুন) রাতে উখিয়ার ২ নম্বর ক্যাম্পের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন উখিয়ার ২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের বাসিন্দা। তার স্বামী ছৈয়দ আলমও একই ক্যাম্পে থাকতেন।

ক্যাম্প মাঝি ইদ্রিস মিয়া জানান, রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের বাসিন্দা এনজিও সংস্থা এক্টে কর্মরত ছৈয়দ আলম ও তার স্ত্রী আয়েশা খাতুনের মধ্যে পারিবারিক কলহের জেরে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে আয়েশা খাতুনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন ছৈয়দ আলম। পরে অভিযান চালিয়ে ঘাতক স্বামী ছৈয়দ আলমকে আটক করে এপিবিএন পুলিশ।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img