সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে রেখে বাড়ি ফেরা হলো না মায়ের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষাকেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিরিনা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চরবসতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিরিনা বেগম নকলা উপজেলার রেহাই অষ্টধর গ্রামের সোহেল রানার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মেয়েকে পরীক্ষাকেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিরিনা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img