সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


কঠিন রোগে আক্রান্ত বলিউডের ভাইজান খ্যাত সালমান

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান নাকি দীর্ঘদিন ধরে ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম, এভি ম্যালফরমেশনের মতো রোগে ভুগছেন।

শনিবার (২১ জুন) কপিল শর্মার অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ায় এসে নিজেই জানালেন সে কথা। কিন্তু সেই অসুস্থতা তাকে দুর্বল করতে পারেনি। বরং অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন ৫৯ বছর বয়সী এ অভিনেতা।

ভাইজান বলেন, রোজ হাড় ভাঙছে, পেশি ছিঁড়ে যাচ্ছে, এদিকে আবার ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করছি। মস্তিষ্কে অ্যানিউরিজম রয়েছে। এগুলো থাকা সত্ত্বেও কাজ করে চলেছি। এভি ম্যালফরমেশনও রয়েছে আমার, তা-ও চলাফেরা করছি।’

সালমান খান জানান, তার জীবনে এমন বিভিন্ন রকমের জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে আরও শারীরিক জটিলতা বেড়ে যায় বলেও জানান অভিনেতা।

এর আগে, ২০১৭ সালেও ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কথা বলেছিলেন সালমান। এই অসুখ নাকি ‘সুইসাইড ডিজিজ’ নামেও পরিচিত। এ অসুখে নাকি যন্ত্রণা এমন প্রবল জায়গায় পৌঁছায়, রোগী নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে চান। তাই এমন নাম এ রোগের।

মূলত রোগীর মুখমণ্ডলে এই যন্ত্রণা হয়ে থাকে বলে জানা যায়। অ্যানিউরিজম স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা। অন্যদিকে এভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ থেকে তৈরি হয়। মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন জায়গায় এ অসুখ হতে পারে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img