সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ভাই-ভগ্নিপতিসহ চারজনের সঙ্গে গোসল করতে নেমে মারা যান তিনি।

মৃত রাজেশ কুমার পাল রাজশাহীর পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে। তিনি শুক্রবার কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগরনীড়ে অবস্থান করেন বলে জানিয়েছেন রাজেশের ভগ্নিপতি কমল কুমার পাল।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ জানান, তার আত্মীয়রা হাসপাতালে নিয়ে এলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। পরে আমরা থানা পুলিশকে খবর দিই।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু জানান, সৈকতে নিখোঁজ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সৈকতের একজন ফটোগ্রাফার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img