সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


খালার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল কিশোরের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রিদম বাবু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিদম বাবু রংপুরের কোতোয়ালি সদরের ভোগিপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিদম বাবু এসএসসি পরীক্ষা শেষ করে কদমেরতল এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার দুপুরে তার খালাতো বোনসহ বাড়ির পাশে পুকুরের পানিতে গোসল করতে নামে সে। একপর্যায়ে পানিতে ডুবে যায় রিদম। এ সময় তার খালাতো বোনের চিৎকারে স্বজনেরা তা‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img