সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে সুজন মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম কবিতা আক্তার (২৫)। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন মিয়া পলাতক রয়েছেন। তাদের বাড়ি নীলফামারী জেলায়।

এলাকাবাসী জানান, সুজন মিয়া ও তার স্ত্রী কবিতা আক্তার দুই সন্তান নিয়ে মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। কবিতা আক্তার গার্মেন্টস কর্মী। সুজন মিয়া পেশায় মেকানিক। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সুজন উত্তেজিত হয়ে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে কবিতাকে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। আশপাশের বাসার লোকজন ঘটনা টের পেয়ে পুলিশে দেয়। এরপর রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img