সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


গরুর মাংসের দোপেঁয়াজা তৈরির রেসিপি

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গরুর মাংস দিয়ে আপনি তৈরি করতে পারবেন নানা স্বাদের খাবার। গরুর মাংসের দোপেঁয়াজা সেসবের মধ্যে অন্যতম। একেক ধরনের খাবার রান্নার উপকরণ ও পদ্ধতিও আলাদা। আপনি সাধারণ উপায়ে যে মাংস ভুনা করেন, সেই পদ্ধতিতে দোপেঁয়াজা রান্না করা যাবে না। চলুন তবে জেনে নেওয়া যাক গরুর মাংসের দোপেঁয়াজা রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

পেঁয়াজ মোটা মোটা কাটা- ২৫০ গ্রাম

কাঁচা মরিচ বড় টুকরা- ১০/১২টি

আদা বাটা- ১ টেবিল চামচ

ধনে গুঁড়া- ১ চা চামচ

এলাচ- ২ টুকরা

দারুচিনি- ২ টুকরা

তেজপাতা- ২টি

লবঙ্গ- ৪টি

গোল মরিচ- ৫/৭টি

ভিনেগার- ৩ টেবিল চামচ

তেল- আধা কাপ

লবণ- স্বাদমতো

টেস্টিং সল্ট- ১ চা চামচ।

দোপেঁয়াজা তৈরির রেসিপি

যেভাবে তৈরি করবেন

মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে নিন। এরপর তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ ছাড়া সব উপকরণ দিয়ে সামান্য তেলে মেখে ১ ঘণ্টা রেখে দিন। হাঁড়িতে তেল গরম করে মাখানো মাংস ঢেলে একটু কমিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে কষিয়ে পেঁয়াজটা নরম হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img