সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


গলায় লিচুর বিচি আটকে তিন বছরের শিশুর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গলায় লিচুর বিচি আটকে আবু বক্কর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু বক্কর বিদ্যাকুট গ্রামের মো. তারেক জিয়ার ছেলে। ঘটনার সময় সে তার নানার বাড়ি ভৈরবনগর বেড়াতে গিয়েছিল।

জানা যায়, নিহত শিশু আবু বক্করের নানা বাজার থেকে সকালে লিচু নিয়ে আসেন। খেলার ফাঁকে আবু বক্কর লিচু খাচ্ছিল। অসাবধানতাবশত একটি লিচুর বিচি গলায় আটকে গেলে সে শ্বাস নিতে পারছিল না। হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে, পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের মাধ্যমে শুনেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img