সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


গাজীপুরে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গাজীপুর মহানগরীর সালনা এলাকায় শারমিন আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে শারমিন খুন হন। ঘটনার পরপরই অভিযুক্ত মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শারমিনের বাবার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাহাড়ছড়ি গ্রামে। তিনি গাজীপুরের তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। মোজাম্মেল হকের গ্রামের বাড়ি ওই উপজেলার তিতপুর গ্রামে।

জানা যায়, ওই দম্পতি গাজীপুর নগরের পোড়াবাড়ি উত্তরপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। তারা স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে দাম্পত্যকলহ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে শারমিন কারখানা থেকে যখন বাসায় ফিরছিলেন, এ সময় মোজাম্মেল ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। খবর পেয়ে রাতেই সালনা এলাকা থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হাসান বলেন, এক নারীকে তার স্বামী ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img