সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ


চট্টগ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে বিলকিস আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (৮ জুন) দুপুর দেড়টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী আইস ফ্যাক্টরি রোডের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বিলকিস আক্তার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মিয়ার বাপের বাড়ির সিএনজি অটোরিকশাচালক মো. জাহেদের স্ত্রী।

জানা গেছে, চার মাস আগে পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার আবেদুর রহমান বাড়ির রিকশাচালক আবু সৈয়দের মেয়ে বিলকিস আক্তারের সঙ্গে মো. জাহেদের সামাজিকভাবে বিয়ে হয়। কোরবানির ঈদে ছাগল কিনে না দেওয়ায় বিলকিসকে অপমান করা হয় বলে জানান বিলকিসের বাবা আবু সৈয়দ।

তিনি বলেন, আমার মেয়ের বিয়ের পর থেকে যতটুকু সাধ্য ছিল জামাইকে দিয়েছি। কোরবানির ঈদে ছাগল কিনে না দেওয়ায় বিলকিসকে অপমান করা হয়। এতে অভিমান করে মেয়েটা শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে।

পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো.আলী বিন কাসিম বলেন, দুপুরে বিলকিসকে মৃত ঘোষণা করেন চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা। তবে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন তারা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই আর নেই

পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমর শাহ মারা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img