সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


চীনের চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায়

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক ও সেবিকাদের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম।

চীনের মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগ) এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রতিনিধি দল শুক্রবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। প্রয়োজনে তারা চীনে উন্নত চিকিৎসার সুপারিশ করবেন।

এদিকে, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে চীনা ও বাংলাদেশি চিকিৎসকরা ভিডিও পরামর্শ (টেলি-কনসালটেশন) করেছেন। বাংলাদেশ সরকারের অনুরোধে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদিত হাসপাতালের বিশেষজ্ঞরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে গুরুতর আহতদের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে বুধবার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়।

উল্লেখ্য, গত সোমবার ঢাকার মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুলের কাছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বেশ কয়েকজন দগ্ধ হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি চীন, ভারত ও সিঙ্গাপুর আহতদের চিকিৎসায় সহায়তা করছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img