নীলফামারীর জলঢাকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার মীরগঞ্জ ইউনিয়ন ও গোলনা ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মীরগঞ্জ ইউনিয়নের কালকেউট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোরসালিন (২২) মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়ার নিজপাড়া এলাকার মিজানুরের ছেলে।
অপরদিকে, উপজেলার গোলনা ইউনিয়নের দীঘির পাড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হন। এ ঘটনার বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে জলঢাকা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের মাঝে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরপিকে/




