সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


দুই দফায় ২৭ ক্ষেপণাস্ত্রের আঘাত, আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ইসরায়েলে দুই দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় পাঁচটি। দুই দফার হামলার মধ্যে সময়ের ব্যবধান ছিল আধা ঘণ্টারও কম। আর এমন প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

এমনটি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার।

হামলার লক্ষ্যবস্তু ও এলাকা ছিল ব্যাপক- এরমধ্যে রয়েছে অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি, আপার গালিলি অঞ্চল, উত্তর ও মধ্য উপকূলীয় অঞ্চল। মোট ১০টি স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র বা বড় আকারের শার্পনেল আঘাত হেনেছে এবং এসব স্থানে বিশেষ করে তেল আবিব ও হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কোন ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলি জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রাথমিক তথ্যে জানা গেছে, এ হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। চিকিৎসাকর্মীরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন যাতে নিশ্চিত হওয়া যায় যে সব আহতকে চিকিৎসা দেয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এত কাছাকাছি সময়ের ব্যবধানে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা এই প্রথম দেখা গেল। সাধারণত একেক দফার মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধান থাকে, কিন্তু এবার দুটির ব্যবধান ছিল আধা ঘণ্টারও কম।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। তিনি অভিযোগ করেন, ট্রাম্প দেশের জনগণকে বিভ্রান্ত করেছেন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য বিপর্যয়কর যুদ্ধে জড়িয়ে দেয়ার ঝুঁকি তৈরি করেছেন।

শনিবার (২১ জুন) এক বিবৃতিতে জেফ্রিস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের জনগণকে তার অভিপ্রায় নিয়ে বিভ্রান্ত করেছেন, সামরিক শক্তি ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন নেননি এবং এর ফলে যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে জড়ানোর ঝুঁকিতে ফেলেছেন, যা মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

কংগ্রেসম্যান জেফ্রিস আরও বলেন, প্রেসিডেন্টের উচিত ছিল ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা করে অনুমোদন নেয়া।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, এমন সিদ্ধান্ত মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়াকে অমান্য করে এবং কূটনৈতিক সমাধানের পথ সংকীর্ণ করে দেয়।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে লক্ষ্য করে স্থল অভিযান নয়, বরং সীমিত আকাশ হামলার কৌশলকেই তুলনামূলক নিরাপদ ও কার্যকর বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান, ইরাকের ভয়াবহ অভিজ্ঞতা ট্রাম্পকে ইরান ইস্যুতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img