সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


দুই দিনের মধ্যে জয় চান পুতিন

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ইউক্রেনজুড়ে এখন শুধুই সামরিক যান। একদিকে রুশ বাহিনীর বিচরণ, অন্যদিকে ইউক্রেন সেনাদের তীক্ষ্ণ দৃষ্টি। ইতিমধ্যে ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পঞ্চম দিনে গড়িয়েছে। যে লক্ষ্যে রাশিয়া এই অভিযান শুরু করেছিলো তা এখনো অর্জিত হয়নি। তবে রাশিয়া বেশি সময় নেবে না বলে মন্তব্য করেছেন সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ।

সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করতে চান। অর্থাৎ আগামী দুই দিনের মধ্যে জয় নিশ্চিতের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সাবেক এই মন্ত্রী আরও বলেন, কোনো পূর্বশর্ত ছাড়াই দুদেশেই আলোচনায় বসতে ও আলোচনা করতে প্রস্তুত।

স্থানীয় সময় গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বেলারুশ সীমান্তে আলোচনায় বসতে একমত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। এছাড়া গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়েছে। ভলোদিমির জেলেনস্কি এমন কথা জানিয়েছেন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img