সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নগর ভিটা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের নগর ভিটা সীমান্তে এ ঘটনা ঘটে।

দুই যুবক হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মাশানডাঙ্গী কলোনি এলাকার জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩২) এবং তসলিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৪৫)।

স্থানীয়দের মতে, আজ সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর তিনগাঁও ক্যাম্প থেকে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের নগর ভিটা প্রধান সীমান্ত পিলারের আশেপাশের এলাকা থেকে আব্দুল হামিদ ও ইব্রাহিম নামে দুই বাংলাদেশি যুবককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বলেন, “সকালে আমি জানতে পারি যে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে বিএসএফ দুই যুবককে ধরে নিয়ে গেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে এখনও পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি।”

এদিকে, ঠাকুরগাঁও ৫০ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি। মোবাইল ফোনে টেক্সট মেসেজ পাঠানো হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img