সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


দুনিয়ার মোহে নষ্ট হচ্ছে মূল্যবান হায়াত: সালাহউদ্দীন নানুপুরী

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ধর্ম ডেস্ক: আল্লাহ তাআলাকে সঠিকভাবে চেনার জন্য এবং অন্তরে তাঁর ভয় বা তাকওয়া অর্জনের জন্য প্রকৃত আল্লাহওয়ালাদের সাহচর্য অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাহউদ্দীন নানুপুরী। তিনি বলেন, মানুষ যদি নিজের নফসের পরিশুদ্ধি ঘটাতে না পারে, তবে সে অবধারিতভাবে দুনিয়ার মোহগ্রস্ততায় নিমজ্জিত হবে। পার্থিব এই মোহের কারণে মানুষের অমূল্য জীবন ও যৌবন নষ্ট হয়ে যাচ্ছে এবং ফুরিয়ে আসছে হায়াতের নির্ধারিত সময়।

সম্প্রতি হাটহাজারী পার্বতী মডেল ঐতিহাসিক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আল-আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসীর মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মূল্যবান কথাগুলো বলেন। আয়োজিত এই ধর্মীয় সমাবেশে তিনি আরও উল্লেখ করেন যে, হৃদয়ের ভেতরের অন্ধকার দূর করতে এবং আত্মশুদ্ধি অর্জনে বুজুর্গদের সান্নিধ্য গ্রহণ করা জরুরি, কারণ তাঁরা আধ্যাত্মিক চিকিৎসকের ভূমিকা পালন করেন।

মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আইয়ুব জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় মাহফিলের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, যা পরিবেশন করেন কারী আহমদ গণী। তাফসীর মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মুফতী হাবিবুর রহমান কাসেমী, মুফতী ওসমান সাঈদী, মাওলানা নাছির উদ্দীন এবং মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল হাসান এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহকে আল-আমিন সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। তিন দিনব্যাপী এই মাহফিলের দ্বিতীয় দিনে আরও তাফসীর পেশ করেন মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, সংসদ সদস্য মাওলানা আবুল হাসান ও মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ, মাওলানা আনিসুর রহমান আশরাফী, মুফতী হারুন ইজহার, ড. নুরুল আবছার আজহারী, মুফতী রাশেদ, মুফতী সিরাজুল্লাহ মাদানী এবং মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহইয়া।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্য সরবরাহ বন্ধ

অর্থনীতি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে সব ধরনের পণ্য সরবরাহ স্থগিত রেখেছে ভারতীয় পক্ষ। ভারতীয় ট্রাকচালক ও তাঁদের...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img