সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


নতুন দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পাকিস্তানের করাচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। তার দলের নাম “পাকিস্তান রিপাবলিক পার্টি”। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করলেন।

সংবাদ সম্মেলনে রেহাম বলেন, ‘আমি এর আগে কখনও কোনো রাজনৈতিক পদ গ্রহণ করিনি। একবার একটি দলে শুধু একজন ব্যক্তির জন্য যোগ দিয়েছিলাম। আজ আমি নিজের শর্তেই দাঁড়িয়েছি।’

রেহাম জানান, তার দল হবে জনগণের কণ্ঠস্বর এবং শাসকগোষ্ঠীর জবাবদিহিতা নিশ্চিত করবে। তিনি বলেন, ‘এই দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আন্দোলন, যার লক্ষ্য রাজনীতিকে প্রকৃত অর্থে জনসেবায় রূপান্তরিত করা।’

তিনি আরও বলেন, ‘২০১২ সাল থেকে ২০২৫ পর্যন্ত যে পাকিস্তান আমি দেখেছি, সেখানে এখনও বিশুদ্ধ পানির অভাব, মৌলিক স্বাস্থ্যসেবার সংকট। এটা আর সহ্য করা যায় না।’

রেহাম খান বক্তব্যে জানান, তার দল ক্ষমতা নয়, পরিবর্তন চায়। তিনি বলেন, ‘আমাদের সংসদে এমন মানুষ থাকা উচিত, যারা সত্যিকার অর্থেই সাধারণ জনগণের প্রতিনিধি—নিজ নিজ শ্রেণি থেকে উঠে আসা।’

তিনি রাজনীতিতে বংশানুক্রমিক প্রভাব ও পরিবারতন্ত্রের সমালোচনা করে বলেন, ‘আমাদের দল কোনো বাহ্যিক আশীর্বাদ নিয়ে গঠিত হয়নি। আমরা ব্যক্তিগত সাম্রাজ্য তৈরির জন্য রাজনীতিতে আসিনি। আমাদের কেউ একসঙ্গে চারটি আসন থেকে প্রার্থী হবে না, আমরা কোনো রাজনৈতিক খেলা খেলতে আসিনি।’

তিনি আরও বলেন, ‘আজ সংসদে পাঁচটি পরিবারই বারবার জায়গা করে নিচ্ছে। আমরা সেই প্রথা ভাঙতে চাই—নিয়ে আসতে চাই সেবাভিত্তিক নেতৃত্ব।’

রেহাম খান জানান, তার দলের ইশতেহার শিগগিরই প্রকাশ করা হবে এবং তা হবে সংবিধানিক মূল্যবোধের ভিত্তিতে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img