সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে হত্যার দায়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সিরাজুল ইসলামের সঙ্গে রামনারায়নপুর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও নানা বিষয়ে লতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল সিরাজুল। একপর্যায়ে ২০২০ সালের ২৭ এপ্রিল লালপুর উপজেলার জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু হিসেবে ধারণা করা হলেও পরদিন নিহতের বাবা হেলাল উদ্দিন লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে লতাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তদন্তের ভিত্তিতে ওই বছরের ১৩ ডিসেম্বর সিরাজুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা। মামলাটি গ্রহণ করে আদালতে বিচারিক কার্যক্রম শুরু হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল কাদের মিয়া জানান, দীর্ঘ চার বছর ধরে মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন। আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img