সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজশাহীর পুঠিয়ায় ঈদুল আজহার আগের রাতে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে আয়েশা সিদ্দিকা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন) রাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আয়েশা সিদ্দিকা ওই এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে বাসার পাশে খেলাধুলা করছিল শিশু আয়েশা। এরপর থেকে সে নিখোঁজ হয়। তবে শুক্রবার বাসার কিছুটা দূরে জঙ্গলে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখা যায়। পরে পুলিশ ও স্থানীয়রা গিয়ে আয়েশার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলেই আছি। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img