সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


পশুর হাটে ঢুকে বৃদ্ধকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, জামাতা আটক

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হাটে ঢুকে বাচা মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গরু বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের জামাতা মো. হোসেন (৪০)-কে আটক করেছে উত্তেজিত জনতা।

শুক্রবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোডাউন গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাচা মিয়ার বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামে। অভিযুক্ত মো. হোসেনের বাড়ি একই উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাচা মিয়া নিজের ৩টি গরু নিয়ে বাজারে আসেন। দুটি বিক্রি করলেও একটি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ জামাতা মো. হোসেন এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন মো. হোসেনকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের কাছে সোপর্দ করে।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত হবে। থানায় হত্যা মামলা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img