সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


পানিতে ডুবে প্রাণ গেল তিন বছরের শিশুর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে রোহান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত শিশুটি শাহপুর গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশ‍ু রোহান। কিছুক্ষণ পরে তাকে টিউবওয়েল সংলগ্ন ডোবায় ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img