সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাসিব মোল্লা (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার চুমুরদী গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হাসিব মোল্লা ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি চুমুরদী গ্রামের মৃত লিটন মোল্লার ছেলে।

নিহতের মা বিউটি বেগম জানান, রাত আনুমানিক ১২টার দিকে ছেলেকে পড়তে বসা অবস্থায় রেখে তিনি নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে ছেলের রুম থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে গিয়ে দেখেন হাসিব টিনের ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার আর্তনাদে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে হাসিবকে নিচে নামান এবং তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসিব মানসিক সমস্যায় ভুগছিলেন।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img