সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে শিহাব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ জুন) বিকেলে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব হোসেন উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর পশ্চিমপাড়া গ্রামের কাতার প্রবাসী মহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) পালিয়ে গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মহিদুলের তিন ছেলের মধ্যে মেজো শিহাব। সোমবার দুপুরে গ্রামের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার জন্য বড় ভাই সুমনের বাইসাইকেল নিয়ে যান তিনি। বাড়ি ফেরার পর বাইসাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাগ-বিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে একটি ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন। এতে শিহাব মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিহাবের মা তারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাইসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছিল, দূর থেকেই টের পেয়েছিলাম। কাছে যেতেই দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে।’

নিহতের মামা শুকুর আলী বলেন, ‘ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলল, ‘‘মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, নাহলে আমি বাঁচব না।’’ দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসি।’

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন বলেন, ‘নিহতের পিঠের বাম দিকে ছুরির গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য আমরা অভিযান শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img