সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


বলেশ্বর নদীতে গোসলে নেমে বজ্রপাতে যুবক নিহত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীতে গোসলে নেমে বজ্রপাতে ইউনুস খান নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১ জুন) দুপুরে উপজেলার সাউথখালী ইউপির রায়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস খান রায়েন্দা গ্রামের মো. ছায়েদ খানের ছেলে।

তাফালবাড়ি বাজারের ওষুধ ব্যবসায়ী মো. রাসেল শরীফ জানান, বৃষ্টির সময় নদীতে গোসল করতে যান ইউনুস। গোসল শেষে উঠে আসার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে মাটিতে ঢলে পড়েন তিনি। আশপাশে থাকা লোকজন উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার সাধক বলেন, হাসপাতালে আনার আগেই ইউনুস খান মারা গেছেন। তারপরও ইসিজি করে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img