সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


বাঙালি নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে বান্ধবীদের সঙ্গে নদীতে গোসলে নেমে ফাতেমা আক্তার আদুরী (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার পাইকপাড়া গ্রামে বাঙালি নদীতে এ ঘটনা ঘটে।

মৃত ফাতেমা আক্তার আদুরী বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া এলাকার মকবুল শেখের মেয়ে। সে ক্যাপ্টেন মাল্টিমিডিয়া পাবলিক স্কুলের শিক্ষার্থী এবং এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানান, আদুরী তার বান্ধবী রত্নার বিয়েতে অংশ নিতে সোমবার সারিয়াকান্দি উপজেলার দিঘলকান্দির তরফদার পাড়ায় আসেন। মঙ্গলবার বিকেলে প্রচণ্ড গরমের কারণে সে কয়েকজন বান্ধবীসহ পাইকপাড়া এলাকার বাঙালি নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে আদুরী পানির গভীরে তলিয়ে যায়। এরপর তার বান্ধবীরা তাকে খোঁজার চেষ্টা করে।

পরে স্থানীয়রাও তাকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে রাজশাহী ডুবুরি দলকে কল করা হয়। তারা রাত সাড়ে ৮টার দিকে আদরীর মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে রাজশাহী ডুবুরি দল এসে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img