সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ


ভারতকে হারিয়ে দ্বিতীয় স্বর্ণ বাংলাদেশের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

থাইল্যান্ড থেকে আরেকটি স্বর্ণের খবর দিলেন বাংলাদেশের আরচাররা। শনিবার দেশটির ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারির স্টেজ ওয়ানে বাংলাদেশের প্রথম স্বর্ণ জিতেছিলেন রোমান সানা ও নাসরিন আক্তার।

দুপুরে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ নারী দলগততে বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা স্বর্ণ জিতেছেন। এ নিয়ে বাংলাদেশ দুটি স্বর্ণ জিতলো।

আরেকটি স্বর্ণও নিশ্চিত বাংলাদেশের। অল বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবেন দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার।

রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে ফলাফল ৪-৪ সেটে সমান হলে টাইব্রেকারে স্বর্ণ নির্ধারণ হয়। টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে পরাজিত করে।

প্রথম সেটে বাংলাদেশ ৪৭-৪৮ পয়েন্টে হেরে যায়। পরের সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ৫৪-৪৫ পয়েন্টে জিতে। তৃতীয় সেটে বাংলাদেশ জেতে ৬০-৫৬ পয়েন্টে।

চতুর্থ সেটে ভারত ৫৬-৫০ পয়েন্টে জিতে ফাইনালকে টাইব্রেকারে নিয়ে যায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই আর নেই

পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমর শাহ মারা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img