সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


ভৈরবে বাবাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কিশোরগঞ্জের ভৈরবে হাফিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মোহাম্মদ আল-আমিনকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ জুন) রাতে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন নরসিংদীর রায়পুরা থানার মণিপুরার দরিহারমারা এলাকার মৃত বজরু মিয়া ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

জানা যায়, রোববার রাতে পারিবারিক কলহের জেরে বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন ছেলে। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যার সঙ্গে জড়িত থাকায় ছেলে মোহাম্মদ আল-আমিনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প: এবার ভুয়া নিয়োগ দিয়ে টাকা হাতানোর অভিযোগ

ডেস্ক রিপোর্ট: বিগত সরকারের আমলে নেওয়া তিন হাজার কোটি টাকার উচ্চাভিলাষী কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে নতুন করে ব্যাপক অনিয়ম ও...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img