সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ভোলার লালমোহন উপজেলায় মোসা. সামিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) ভোরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতানি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ সামিয়া ওই এলাকার মো. সোহেলের স্ত্রী।

জানা গেছে, মঙ্গলবার রাতে স্বামী সোহেলের সঙ্গে মোবাইলে কথা বলেন গৃহবধূ সামিয়া। এর কিছুক্ষণ পর আবার তার স্বামী কল দিয়ে সামিয়াকে না পেয়ে তার মাকে কল দেন। তিনি ঘুম থেকে উঠে সামিয়ার রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। তবে এরপরও কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পান সামিয়া ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করেন। এরপর বুধবার সকালে ওই গৃহবধূর মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

ওই গৃহবধূর স্বজনরা ধারণাা করছেন; রাতে কথা বলার সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে। ওই ঝগড়াকে কেন্দ্র করেই সামিয়া গলায় ফাঁস দিয়েছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img