সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রজত কুমার বিশ্বাস (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার ছোট থৈ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজত কুমার বিশ্বাস ওই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

ছোট থৈ পাড়া গ্রামের বাসিন্দা দিলীপ কুমার বিশ্বাস জানান, সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী বিল থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন রজত কুমার বিশ্বাস। কালিবাড়ি বাজার এলাকায় এলে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শালিখা উপজেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুমিত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ যশোর মেডিকেল কলেজ থেকে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img

20 COMMENTS

spot_img
সর্বশেষ সংবাদ

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

শিক্ষা ডেস্ক: দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিরাজমান বৈষম্য হ্রাসের লক্ষ্যে একটি পৃথক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চালুর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img